খুলনা জেলা জজ আদলতের নীচ তলায় ককটেল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার পর বোমটি নিক্ষেপ করে দু'জন দুর্বৃত্ত পালিয়ে যান। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আদালত পাড়ার আশপাশের কয়েকজন বলেন, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দু'জন যুবক ককটেল বোমা আদালতের নিচতলায় নিক্ষেপ করে। কিন্তু ককটেলটি বিষ্ফোরিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। রাতের অন্ধকারে তাদের চেহারাও কেউ দেখতে পায়নি। তবে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
এফপি/অ