Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

দেশের বাজারে স্বর্ণের ভরি ২ লাখ টাকার নিচে নামল

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৩০ এএম  (ভিজিটর : ২৪)
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বাজরে সোনার দাম গতকাল শনিবার আরেক দফা কমানো হয়েছে। এদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৬ হাজার ১৮২ টাকা।

এ নিয়ে টানা ৯ দফায় সোনার দাম ৩৪ হাজার ৬৯০ টাকা কমে লাখ টাকার নিচে নেমেছে সোনার ভরি। এর আগে গত শুক্রবার সোনার দামে বড় পতন হয়। এদিন ভরিতে কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। 
 
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, নতুন করে দাম সমন্বয়ের ফলে বর্তমানে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
 
এর আগে গত ২০ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা।

এর আগের দিন ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝