Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

শীতে ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:২১ পিএম  (ভিজিটর : ৩২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শীত উপলক্ষে সর্বাধুনিক প্রযুক্তি ও আধুনিক ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে দেশীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। নতুন মডেলের গিজারের মধ্যে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রযুক্তিনির্ভর ওয়াই-ফাই সংযুক্ত স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ড নিয়ন্ত্রণ সুবিধাসম্পন্ন ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম মডেল, ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স মডেল এবং উচ্চ তাপমাত্রা ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের সুপ্রিম মডেল।

এছাড়া ট্রিপল লেয়ার সিরিজ, ডাবল লেয়ার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিকসহ বেশ কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলি বাজারে এনেছে ওয়ালটন। পাশাপাশি শীতের সময় ঘর গরম রাখার জন্য প্রতিষ্ঠানটি এনেছে কম্বো মডেলের রুম হিটার। এতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটি সুবিধাও রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের এসব হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ওয়ালটনের প্রতিটি হোম অ্যাপ্লায়েন্স পণ্য বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। শীত উপলক্ষে বাজারে আনা নতুন মডেলের গিজারগুলোতে মরিচা প্রতিরোধী ও পানির খনিজ আস্তরণ জমা রোধকারী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সিএফসি-মুক্ত চট থার্মাল ইনসুলেশনের মাধ্যমে উন্নত তাপ নিরোধক ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। অতিরিক্ত তাপের কারণে দুর্ঘটনা প্রতিরোধে গিজারগুলোতে রয়েছে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা।

তিনি আরও জানান, গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে ওয়ালটনের ইলেকট্রিক কেটলিতে আন্তর্জাতিকভাবে পরীক্ষিত ও সনদপ্রাপ্ত ফুড গ্রেড ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পণ্যগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উন্মোচন করা ৪৫ লিটার ধারণক্ষমতার অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট গিজারটি অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া আইওটি প্রযুক্তিনির্ভর এ গিজারটি ওয়ালটন স্মার্ট হোম অ্যাপের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে যেকোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

নতুন মডেলের গিজারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার (অটোমেটিক কাট-অফ) সুবিধা যুক্ত করা হয়েছে। বর্তমানে ওয়ালটনের গিজারে গ্রাহকদের জন্য সাত বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, শীত উপলক্ষে বাজারে আনা ওয়ালটনের নতুন কম্বো মডেলের রুম হিটারে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটি সুবিধা রয়েছে। ফলে শীতকালে ঘর গরম রাখার পাশাপাশি গরমের সময় ঘরের বাতাস শীতল রাখতেও এটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝