Dhaka, Thursday | 5 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 5 November 2026 | English
শিরোনাম:

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ৫৪৮২ টাকা

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ এএম  (ভিজিটর : ২৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দর কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের মূল্যতালিকা (ভ্যাটসহ)

২২ ক্যারেট নতুন মূল্য (প্রতি ভরি) ২,২৯,৬৬৪ টাকা
২১ ক্যারেট নতুন মূল্য (প্রতি ভরি) ২,১৯,৩৪২ টাকা
১৮ ক্যারেট নতুন মূল্য (প্রতি ভরি) ১,৮৮,৩৭৪ টাকা
সনাতন পদ্ধতি নতুন মূল্য (প্রতি ভরি) ১,৫৩,৮৪৮ টাকা

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট আগেই যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে ১২ শতাংশ এবং ফেরত দেওয়ার ক্ষেত্রে ১৮ শতাংশ অর্থ বাদ দিতে হবে।

এর আগে গতকাল বুধবার (৪ নভেম্বর) সকালে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধি করেছিল বাজুস। একদিনের ব্যবধানে আজ ফের বড় অঙ্কের এই মূল্যবৃদ্ধি ঘটল। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১৩৩ বার সমন্বয় করা হলো; যার মধ্যে ৬৫ বার বেড়েছে, ৬৭ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের দামে বড় লাফ দিলেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝