Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

ভালাইন ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদের গণসংযোগ

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম  (ভিজিটর : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন স্থানীয় বিএনপি নেতা মো. আবুল কালাম আজাদ। তিনি মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বৈদ্যপুর বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি। এ সময় নিজের নির্বাচনী অঙ্গীকারসংবলিত হ্যান্ডবিল বিতরণ করে ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এর আগের দিন সোমবারও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ভালাইন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক রওশন আলম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক সালেহ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও আতাউর রহমান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনিছার রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আবুল কালাম আজাদের নির্বাচনী হ্যান্ডবিলে সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ার অঙ্গীকার তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইউনিয়নবাসীর জন্য উন্নত নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

হ্যান্ডবিলে একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক, পরিচ্ছন্ন ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেছেন, ‘ভেদাভেদ নয়, ঐক্য ও সম্প্রীতিই হোক মূল শক্তি।’ এ ছাড়া ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ঐক্যবদ্ধ ইউনিয়ন চাই’ স্লোগানও তুলে ধরেছেন তিনি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন আবুল কালাম আজাদ। তাঁর গণসংযোগ ও প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝