Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্ব দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়: উপাচার্য

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম  (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের প্রয়োজনে কিছু গাছ অপসারণ ও অন্যত্র স্থানান্তর করা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় এর চেয়ে বেশি সংখ্যক গাছ পরিকল্পিতভাবে রোপণ করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সৌন্দর্যবর্ধনকারী ও ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। রাবার, লিচু ও কামরাঙ্গার চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য।

এ সময় উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের প্রয়োজনে কিছু গাছ অন্যত্র স্থানান্তর এবং কিছু গাছ অপসারণ করতে হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা অপসারিত গাছের তুলনায় বেশি সংখ্যক চারা পরিকল্পিতভাবে রোপণ করছি।’

পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এসব গাছের মধ্যে রয়েছে রাবার, রঙ্গন, বাগানবিলাস, গাঁদা, পেয়ারা, আতা, আমলকী, সিজিয়াম, চায়না থ্রি লিচু, কাঠবাদাম, সোনালু ও করবী।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স)।

এ ছাড়া পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চলের অঞ্চলপ্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া এবং সহকারী মহাব্যবস্থাপক ও ত্রিশাল শাখার প্রধান মোহাম্মদ ইউসুফ আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝