Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও রামদাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:১২ পিএম আপডেট: ০৩.১১.২০২৬ ৮:১৫ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫, রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মৃত সাদ আক্কাছ আলী নোমানের ছেলে মো. মাসুম আলী (৩০) এবং মো. মেজর আলীর ছেলে মো. মেহেদী হাসান (২৮)।

এসআরবি সূত্রে জানা যায়, রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কসটেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া মেহেদী হাসানের ডান হাতে থাকা কাঠের হাতলযুক্ত একটি রামদা জব্দ করা হয়।

এ বিষয়ে এসআরবির এক কর্মকর্তা জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাঁদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার দুজন এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝