Dhaka, Monday | 2 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 November 2026 | English
শিরোনাম:

কুড়িগ্রাম জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি রশিদ, সম্পাদক আরিফ

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৪২ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ৯:৪৯ পিএম  (ভিজিটর : ৪৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণিত শিক্ষক এম. রশিদ আলীকে সভাপতি এবং সার্ভিস অ্যান্ড সলিউশন আইটির চেয়ারম্যান ও সাইফ লিমিটেড, ঢাকার পরিচালক মো. আরিফ বিন খন্দকার (অপু) কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবের সুপারিশের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা শাখার এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আসাদুল হক, সহসভাপতি মো. রেজাউল করিম ও মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দুদু, আশিকুর রহমান আকাশ ও আব্দুল হাকিম।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. রোকোনুজ্জামান কল্লোলকে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ও মো. মহির উদ্দিন। এ ছাড়া দপ্তর সম্পাদক মো. খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. নুরনবী মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিম্মা সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রিশাদুজ্জামান রিশাদ, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব এবং যুব ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. শামীম হোসেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. এনামুল হক, মো. সাইফুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. আল আমিন, এসএম খায়রুজ্জামান, মো. নুরনবী মিয়া, মো. নজরুল ইসলাম, মো. মেহেদী হাসান হিরু, মো. আসাদুজ্জামান ও মো. আলম মিয়া।

নবগঠিত এ কমিটির মাধ্যমে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝