Dhaka, Monday | 2 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 November 2026 | English
শিরোনাম:

মান্দায় নূরুল্ল্যাবাদ উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম  (ভিজিটর : ৩২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দা উপজেলার নূরুল্ল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

বাংলাদেশ সচিবালয়ের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মকলেছুর রহমান মকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, নূরুল্ল্যাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরুল্ল্যাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি, প্রসাদপুর দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং নূরুল্ল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও মানসম্মত অবকাঠামো নির্মাণের বিকল্প নেই। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা উন্নত ও উপযুক্ত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি এ ভবন এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝