Dhaka, Wednesday | 4 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 4 November 2026 | English
শিরোনাম:

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম  (ভিজিটর : ১৭৫)

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২২ সদস্যের কাফেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মনোনীত সদস্যদের হাতে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি তিনজন কর্মকর্তা ও ১৯ জন সদস্যসহ মোট ২২ জনের হাতে এসব সামগ্রী তুলে দেন। এ সময় তিনি ওমরাহযাত্রীদের নিরাপদ যাত্রা ও সুস্বাস্থ্য কামনা করেন।
 
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য তারুণ্যই উপযুক্ত সময়। জীবনের শুরুতে ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। সব সংস্কারের মূল ভিত্তি মানসিকতার সংস্কার উল্লেখ করে তিনি প্রত্যেককে ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
  
তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। ওমরাহ থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ যেন সদস্যদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিফলিত হয়।

ওমরাহযাত্রীদের উদ্দেশে মহাপরিচালক সফরে শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ সহযাত্রীদের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি সফরসংশ্লিষ্ট নির্দেশনা যথাযথভাবে অনুসরণের পরামর্শ দেন তিনি। পবিত্র ভূমিতে দেশ, জাতি ও বাহিনীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার আহ্বানও জানান।
  
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝