Dhaka, Wednesday | 4 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 4 November 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে মানবকল্যাণ ফাউন্ডেশন

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:৪৭ পিএম  (ভিজিটর : ৩৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাজী মোহাম্মদ সুলতান সরদার মানবকল্যাণ ফাউন্ডেশন, প্রবাসী সমাজকল্যাণ সংগঠন এবং এলাকার বিশিষ্ট সমাজসেবকদের উদ্যোগ ও অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।

মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজী আব্দুল মতিনের সভাপতিত্বে এবং হাজী মোহাম্মদ সুলতান সরদার মানবকল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আব্দুল হাই মডেল একাডেমির উন্নয়ন কমিটির সভাপতি এবং হাজী মোহাম্মদ সুলতান সরদার মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মামুন মেলকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন ঢালী, শরীফ হোসেন সরদার, আরিফ হোসেন সাদ্দাম ঢালী ও রফিকুল ইসলাম হাওলাদার। এ ছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন কাজী ফিরুজ ও সিপন ঢালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং আব্দুল হাই মডেল একাডেমির প্রধান শিক্ষক মাকসুদা বেগম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও গতিশীল করতে প্রবাসী, সমাজসেবক ও এলাকার বিত্তবান ব্যক্তিদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তাঁরা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব। নতুন প্রজন্মকে শিক্ষিত, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা প্রয়োজন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং আর্থিক ও শিক্ষা উপকরণগত সহযোগিতার মাধ্যমে শিক্ষার সুযোগ সম্প্রসারণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝