Dhaka, Wednesday | 4 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 4 November 2026 | English
শিরোনাম:

সচিব হলেন বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম  (ভিজিটর : ১০)

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পরও তাকে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে বহাল রাখা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাবুল মিঞা (বাবুল এমদাদ) সচিব হওয়ার সরকারি প্রজ্ঞাপন জারী হওয়ার খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও তার গ্রামের বাড়িতে উৎসবের আমেজ ও সাধারণ মানুষের মধ্যে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়ি ভেলানগর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে। বাবুল মিঞা বাঞ্ছারামপুরের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। 

উল্লেখ্য, মো. বাবুল মিঞা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।

তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে মাঠ প্রশাসনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে কেন্দ্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝