Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

ঢাকার শাহবাগ থানার সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি

টঙ্গিবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি শেখ গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম  (ভিজিটর : ৫৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রকি শেখকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাতপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রকি শেখ আব্দুল লতিফ শেখের ছেলে। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণ বেতকা ইউনিয়নের মামুদাতপুর এলাকায়। তিনি মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সিআর মামলা নম্বর ৩০৬/২৬-এর আসামি রকি শেখ। দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬, ৫০৬(২) ও ৩৪ ধারায় দায়ের করা ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাঁকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রকি শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝