Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

সাতক্ষীরায় ১০০ বোতল উইনকেরেক্স সিরাপসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম আপডেট: ০৩.১১.২০২৬ ৩:৫৫ পিএম  (ভিজিটর : ২৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল উইনকেরেক্স সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল।  মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে উপজেলার উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া পূর্বপাড়ার আনোয়ার আলীর ছেলে নুরুজ্জামান (৪৪) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী উত্তরপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৫১)।

এসআরবি-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা সিরাপসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার ও সিপিসি-১, সাতক্ষীরার স্কোয়াড কমান্ডার মো. শাহজাহান জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝