Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

জামায়াত নেতার মুড়ির প্যাকেটে বোমা বিস্ফোরণে আহত

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:০০ পিএম  (ভিজিটর : ৪৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা বোমা বিস্ফোরণে এম এম মনিরুল ইসলাম (৬৩) নামে এক জামায়াত নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি এলাকার কলের পুকুরের পশ্চিম পাশে তাঁর বসতঘরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় তিনি নিজের বসতঘরের দরজার সামনে পলিথিনের একটি প্যাকেটে মুড়ি দেখতে পান।

প্যাকেটটি কেউ ভুল করে রেখে গেছে মনে করে তিনি সেটি ঘরের ভেতরে নিয়ে যান। পরে মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে প্যাকেটটিতে বিস্ফোরণ ঘটে। এতে মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। একই সঙ্গে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি রহস্যজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝