Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

তরুণদের মাদকমুক্ত রাখতে মাঠে ইউএনও অতীশ সরকার

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:২৬ পিএম  (ভিজিটর : ১১)

মাদকাসক্তি, অতিরিক্ত মোবাইল আসক্তি ও হতাশা থেকে যুবসমাজকে রক্ষায় অনন্য উদ্যোগ নিয়েছেন বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে তিনি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক অবক্ষয় ও মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দিচ্ছেন এই কর্মকর্তা। এর অংশ হিসেবে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করছেন এবং তাদের নিয়মিত খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রান্তিক অঞ্চলে গিয়ে যুবক ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা পরিচালনা করছেন ইউএনও। তার এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে একদিকে যেমন এলাকার মাদক কারবারি ও সেবীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও প্রশংসার জোয়ার বইছে। সচেতন মহল ও জনপ্রতিনিধিরা ইউএনও অতীশ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই।

এ বিষয়ে তালতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান একদম জিরো টলারেন্স। সমাজে কোনো ধরনের মাদকের বিস্তার ঘটতে দেওয়া হবে না। দলীয় নির্দেশনার পাশাপাশি সব স্তরের মানুষকে সচেতন করতে আমরা কাজ করে যাচ্ছি। সভা-সেমিনার, লিফলেট বিতরণ ও তরুণদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে আমাদের প্রচারণা অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এই লড়াইয়ে অপরাধী যেই হোক না কেন, উপজেলা ছাত্রদল পুলিশ-প্রশাসনকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’

তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের বলেন, ‘ইউএনও অতীশ সরকার মহোদয়ের এই মাদকবিরোধী সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। বর্তমানে অতিরিক্ত মোবাইল আসক্তি ও মাদকের কারণে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ কমছে এবং তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি নিজে শিক্ষাপ্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন এবং খেলাধুলার সামগ্রী তুলে দিচ্ছেন, যা শিক্ষার্থীদের ইতিবাচক সামাজিক ও মানসিক গঠনে বিরাট ভূমিকা রাখবে। প্রশাসন ও সমাজের সকলে এভাবে এগিয়ে এলে আমরা একটি মাদকমুক্ত ও আদর্শ তরুণ প্রজন্ম উপহার দিতে পারবো।’

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানান, ‘তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে সুস্থ-সুন্দর জীবনধারায় ধরে রাখতেই এই উদ্যোগ। শিক্ষার্থীদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে ব্যস্ত রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এই ধারাবাহিক কার্যক্রম ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝