Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

নওগাঁয় মুক্তিযোদ্ধা ক্লিনিক চত্বর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম  (ভিজিটর : ৮)

নওগাঁর মান্দায় মুক্তিযোদ্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বসার স্থান থেকে ময়না (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর বাজারের উপজেলা মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করে।

নিহত ময়না নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিলিহারি মহাপাড়া গ্রামের অনিলের স্ত্রী। তিনি বেশ কিছুদিন ধরে মান্দার মেডিকেল মোড় এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ক্লিনিকের বসার স্থানে ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, প্রথমে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি নিয়ামতপুর উপজেলার তিলিহারি মহাপাড়া গ্রামের অনিলের স্ত্রী ময়না। তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা মর্গে পাঠানো হবে। এদিকে ঘটনার রহস্য উদ্ঘাটনে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝