Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

সুন্দরবনে শিকারির ফাঁদে আটক দুটি জীবিত হরিণ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম  (ভিজিটর : ২৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পূর্ব সুন্দরবনের জোংড়া বনাঞ্চলে শিকারিদের পাতা ফাঁদ থেকে দুটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। পরে হরিণ দুটি বনে অবমুক্ত করা হয়। এ সময় শিকারিদের পেতে রাখা বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় জোংড়া বনাঞ্চলের কুঞ্চিরখাল এলাকার বনের ভেতরে শিকারিদের পাতা হরিণ ধরার ফাঁদ দেখতে পান তাঁরা।

পরে সেখানে এগিয়ে গিয়ে ফাঁদে আটকে থাকা দুটি জীবিত হরিণ দেখতে পান বনরক্ষীরা। তাৎক্ষণিকভাবে হরিণ দুটি ফাঁদ থেকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়। একই সঙ্গে শিকারিদের পেতে রাখা বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, জোংড়া টহল ফাঁড়ির বনরক্ষীদের নিয়মিত পায়ে হেঁটে টহলের কারণে দুটি হরিণের প্রাণ রক্ষা পেয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।   

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝