Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

উখিয়ায় ২৪ ঘণ্টায় ১১ আসামি গ্রেপ্তার, আটক ৫ কিশোর

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম  (ভিজিটর : ২৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গভীর রাতে রাস্তায় ঘোরাফেরা করার সময় পাঁচ কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) উখিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলায় পাঁচজন, জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রিমান্ড শেষে একজন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গভীর রাতে পাঁচ কিশোরকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হয়। তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় সতর্ক করে মুচলেকা নেওয়ার পর পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার ১১ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, আটক পাঁচ কিশোরের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝