Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

কাউখালীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম  (ভিজিটর : ২৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাহিদ হাসান শাওন, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী মোল্লা, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন হালদার, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান নিক্সন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রাকিব তালুকদার, সাংবাদিক এনামুল হক ও শেখ রিয়াজ আহম্মেদ নাহিদসহ অনেকে।

সভায় বক্তারা কাউখালী শহরের যানজট, ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, চিকিৎসাসেবার মান, নদীভাঙনসহ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রতিকারের বিষয়ে বক্তব্য দেন।

জেলা প্রশাসক মনোযোগ দিয়ে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরে তিনি কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে ইরেসপো প্রকল্পের আওতায় আয়োজিত কিশোরী সংঘের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝