Dhaka, Wednesday | 4 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 4 November 2026 | English
শিরোনাম:

খুলনায় তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক শেখ গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:১৯ পিএম  (ভিজিটর : ২৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা মহানগরী তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ফায়েক শেখকে (৪৩) ঢাকায় গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে এসআরবি-৬ ও এসআরবি-৪-এর একটি যৌথ দল তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফায়েক শেখ খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ইদ্রিস আলীর ছেলে। তিনি ঢাকার পল্লবী থানাধীন ব্লক-ই, সেকশন-১২-এর ৮/৭৭ নম্বর রোড এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় হুমায়ুন কবির নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর মালিকানাধীন 'হিল ক্যানটিন' নামের একটি ফাস্টফুডের দোকানে অবস্থান করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ফায়েক শেখসহ মামলার অন্যান্য আসামিরা ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীদের এলোপাতাড়ি কোপে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার ফায়েক শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়ংঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝