প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম (ভিজিটর : ৫৩)

সংগৃহীত ছবি
রংপুরের কাউনিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি সফলভাবে পালনে সংশ্লিষ্ট সব দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।