Dhaka, Wednesday | 4 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 4 November 2026 | English
শিরোনাম:

নড়াইলে নূর আরাফাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নজরুল যশোরে গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম  (ভিজিটর : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নড়াইলের নড়াগাতী থানার আলোচিত নূর আরাফাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নজরুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।  মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে যশোরের কোতোয়ালি মডেল থানাধীন মনিহার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেপ্তার নজরুল ইসলাম যশোরের কোতোয়ালি মডেল থানার বারান্দিপাড়া (সিটি কলেজ পাড়া) এলাকার মৃত আশিকের ছেলে।

হত্যাকাণ্ডের বিবরণ
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাতে সৌরবিদ্যুতের ব্যাটারি চুরির অভিযোগকে কেন্দ্র করে নড়াইলের দেবদুন গ্রামের বাসিন্দা নূর আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়।

এজাহারের বিবরণ অনুযায়ী, মামলার আসামি ইব্রাহিম কাজী নূর আরাফাতকে দেবদুন পূর্বপাড়া এলাকায় নিয়ে গেলে সেখানে পূর্বপরিকল্পিতভাবে কবির মোল্যা, ফয়েজ মোল্যা, নজরুল ইসলামসহ প্রায় ১৪ জন তাঁর ওপর হামলা চালান।

এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করেন। নূর আরাফাতের পরিবারের সদস্যরা তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।

পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় নূর আরাফাতকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা
হত্যাকাণ্ডের পর থেকে নজরুল ইসলাম আত্মগোপনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে এসআরবি।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝