Dhaka, Wednesday | 4 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 4 November 2026 | English
শিরোনাম:

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শরিফুল ইসলাম মিল্টন খান এবং সদস্যসচিব হিসেবে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হওয়ায় তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।

এক অভিনন্দন বার্তায় সংগঠনটির পক্ষ থেকে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। বার্তায় নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিবের যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ ছাড়া সংগঠনটির নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতাদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে তাঁদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এফপি/মিব




সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝