Dhaka, Wednesday | 4 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 4 November 2026 | English
শিরোনাম:

তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম  (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর তানোরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকারি কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিব শংকর বসাক, তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান এবং তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

এফপি/মিব






সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝