Dhaka, Wednesday | 4 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 4 November 2026 | English
শিরোনাম:

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর হলো ওয়ালটন ফ্যান

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম  (ভিজিটর : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের ফুটবলে পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন ফ্যান। ঢাকায় অনুষ্ঠেয় ১৫তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ফ্যান ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনের সহযোগী হিসেবে কাজ করার ধারাবাহিকতায় এবার দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই ফুটবল আসরের পৃষ্ঠপোষক হলো প্রতিষ্ঠানটি।

আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ছয় দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। আগামী ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। আট বছর পর বাংলাদেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে বাংলাদেশ দলকে ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশার এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়ালটন ফ্যান।

এবারের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন দীর্ঘদিন ধরে ফুটবলের বিভিন্ন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত। সাম্প্রতিক সময়েও জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ ও নারী ফুটবলে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এ সহযোগিতা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, “ফুটবল বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে মিশে আছে। সেই ভালোবাসার জায়গা থেকেই ওয়ালটন দীর্ঘদিন ধরে দেশের পুরুষ ও নারী ফুটবলের পাশে রয়েছে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাপূর্ণ আয়োজনে ওয়ালটন ফ্যানকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা, এই আসর তরুণদের ফুটবলের প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং বাংলাদেশ দলের সাফল্য দেশের ফুটবলপ্রেমীদের আনন্দের উপলক্ষ এনে দেবে।”

জানা গেছে, ২০২৫ সালে অনুষ্ঠিত নারী ফুটবলের ত্রিদেশীয় টুর্নামেন্টের কো-স্পন্সর ছিল ওয়ালটন। একইভাবে এশিয়ান কাপ বাছাইপর্ব ২০২৫-২৬-এর বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের কো-স্পন্সর ছিল ‘ওয়ালটন বিল্ডিং ফ্যান’। ২০২৫ সালের ১৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের অ্যাসোসিয়েট স্পন্সর ছিল ‘ওয়ালটন ফ্যান’। এ ছাড়া একই বছরের ৯ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচেও কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল প্রতিষ্ঠানটি।

নারী ফুটবলে ওয়ালটনের সহযোগিতার ইতিহাসও দীর্ঘদিনের। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ছিল প্রতিষ্ঠানটি। ওই আসরে দলের ক্রীড়াসামগ্রী কেনার জন্য আর্থিক সহায়তা দেয় ওয়ালটন। পরবর্তী সময়ে বাংলাদেশ নারী দলের সিঙ্গাপুর সফর এবং অনূর্ধ্ব-১৬ নারী দলের চীন সফরেও ক্রীড়াসামগ্রী সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।

পৃষ্ঠপোষকতার পাশাপাশি নারী ফুটবলারদের সাফল্য উদ্‌যাপন ও উৎসাহিত করার উদ্যোগেও পাশে ছিল ওয়ালটন। ২০১৬ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে যৌথভাবে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি। এ ছাড়া ২০১৮ সালের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকেও সংবর্ধনা দেয় ওয়ালটন।

বাংলাদেশের পুরুষ ও নারী জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ফুটবল আয়োজনে ওয়ালটনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার যুক্ত হলো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই ফুটবল আসরে ওয়ালটন ফ্যানের সম্পৃক্ততা দেশের ফুটবলের উন্নয়ন ও প্রসারে প্রতিষ্ঠানটির সহযোগিতার নতুন সংযোজন।


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝