Dhaka, Wednesday | 4 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 4 November 2026 | English
শিরোনাম:

সেন্টমার্টিনে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ মহড়া

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম  (ভিজিটর : ২৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পর্যটনকেন্দ্রিক হোটেল ও স্থাপনাগুলোতে অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি এবং জনসচেতনতা বাড়াতে সেন্টমার্টিন দ্বীপে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে এ কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সেন্টমার্টিন দ্বীপের পর্যটনকেন্দ্রিক হোটেল ও স্থাপনাগুলোতে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে এ মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, এ কার্যক্রমের মাধ্যমে অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা যাচাই করা হয়।

মহড়ায় সেন্টমার্টিনের বিভিন্ন রিসোর্ট ও হোটেলের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডের কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল, অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, সেন্টমার্টিন দ্বীপের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝