Dhaka, Wednesday | 4 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 4 November 2026 | English
শিরোনাম:

তানোরে পুলিশের রাতভর অভিযান, গ্রেপ্তার ৫

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর তানোরে পৃথক দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ নভেম্বর) সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, এনজিআর-৬২/২৬ নম্বর মামলার আসামি উপজেলার রামদেবপুর গ্রামের তফিজুলের স্ত্রী মোছা. হালিমা, রবিউলের স্ত্রী মোছা. রহিমা এবং রবিউলের ছেলে মো. মোস্তাকিম (২৩)।

অন্যদিকে, এনজিআর-৭০/২৬ নম্বর মামলার আসামি উপজেলার হরিশপুর গ্রামের ইউসুফের ছেলে মো. সিরাজুল ও মো. আওয়াল।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝