নীলফামারীর ডিমলায় ব্যাংক এশিয়ার নতুন একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের বিজয় চত্বরসংলগ্ন রংপুর রোডে অবস্থিত রবি টেলিকমে আনুষ্ঠানিকভাবে আউটলেটটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংক এশিয়া পিএলসির এজেন্ট ব্যাংকিং ডিভিশনের নীলফামারী জেলা ব্যবস্থাপক মজিদুল হক।
ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং ডিভিশনের নবনিযুক্ত জেলা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এবং নীলফামারী এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সহকারী কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আহমেদ মর্তূজা লেলিন, জ্যেষ্ঠ সহসভাপতি নুর মোহাম্মদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা আহ্বায়ক উৎপল কান্তি সিং, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, শিক্ষক সুজন কুমার রায় ও রবি টেলিকমের স্বত্বাধিকারী রবি রায়।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এফপি/মিব