Dhaka, Sunday | 25 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 25 October 2026 | English
শিরোনাম:

জন্মদিনের প্রথম প্রহরে দুই সন্তানের আদর-ভালোবাসায় সিক্ত পরীমনি

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:১৫ পিএম  (ভিজিটর : ৩৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি এবার জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ঘরোয়া পরিবেশে দুই সন্তানকে নিয়ে জন্মদিন উদ্‌যাপন করেছেন। শনিবার (২৪ অক্টোবর) দিনের প্রথম প্রহরে ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়মকে সঙ্গে নিয়ে কেক কেটে বিশেষ দিনটির সূচনা করেন তিনি।

শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিনের আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লাল রঙের গাউন পরে দুই সন্তানকে পাশে নিয়ে হাসিমুখে জন্মদিনের কেক কাটছেন পরীমনি। কেকের ওপর জ্বলছিল মোমবাতি। এ সময় দুই সন্তান মাকে আদর ও চুমুতে ভরিয়ে দেয়। সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোতে বেশ উচ্ছ্বসিত দেখা যায় অভিনেত্রীকে।

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। ভিডিওটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে দুই সন্তানকে ঘিরেই সময় কাটছে পরীমনির। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন তিনি।

এর আগে দেশে ও বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন উদ্‌যাপন করে একাধিকবার আলোচনায় এসেছেন এই চিত্রনায়িকা। তবে এবারের জন্মদিনের শুরুটা ছিল ভিন্ন। কোনো বড় আয়োজন নয়, দুই সন্তানের ভালোবাসা আর সান্নিধ্যেই বিশেষ দিনটির প্রথম প্রহর উদ্‌যাপন করেছেন পরীমনি। 

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝