Dhaka, Sunday | 25 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 25 October 2026 | English
শিরোনাম:

বিজয়-রাশমিকাকে ঘিরে নতুন গুঞ্জন

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০৭ এএম  (ভিজিটর : ৩৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। ইনস্টাগ্রামে স্ত্রী রাশমিকাকে বিজয় আনফলো করেছেন- এমন আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে। তবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।কারণ, বিজয় নাকি শুরু থেকেই ইনস্টাগ্রামে কাউকেই ফলো করেন না। এমনকি রাশমিকাকেও নয়। অন্যদিকে, রাশমিকা এখনো ইনস্টাগ্রামে বিজয়কে ফলো করছেন।

সম্প্রতি দুই তারকার সম্পর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যক্রম নিয়ে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই বিজয় রাশমিকাকে আনফলো করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিজয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাউকে ফলো না করার বিষয়টি আগে থেকেই প্রচলিত। তাই এটিকে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের লক্ষণ হিসেবে দেখার মতো কোনো কারণ নেই।এ বিষয়ে বিজয় বা রাশমিকা কেউই ব্যক্তিগত কোনো সমস্যার কথা প্রকাশ্যে জানাননি।

এদিকে সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এ হাজির হয়ে নিজেদের সম্পর্ক ও বিয়ে নিয়ে কথা বলেন এই তারকা দম্পতি। সেখানে বিজয় জানান, ইতালিতে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু পছন্দমতো আংটি না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

পরে বিয়ের আগে সংগীত অনুষ্ঠানের দিন রাশমিকাকে প্রস্তাব দেন বিজয়। তার ইচ্ছা ছিল, রাশমিকা যেন জীবনের এই বিশেষ অনুভূতি থেকে বঞ্চিত না হন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ভারতের উদয়পুরে বসেছিল তাদের বিয়ের আসর। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের পর বিয়ের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন তারা।

২০১৮ সালে প্রথমবার একসঙ্গে কাজ করেন বিজয় ও রাশমিকা। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা শুরু হয়। তবে দীর্ঘদিন নিজেদের ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন দুজন। শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে সম্পর্কের স্বীকৃতি দেন তারা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝