Dhaka, Sunday | 25 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 25 October 2026 | English
শিরোনাম:

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ এএম  (ভিজিটর : ২৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সশরীরে শিক্ষা বোর্ডে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে না গিয়েও শিক্ষার্থী ও অভিভাবকরা ফল জানতে পারবেন। ফল প্রকাশের পর ঘরে বসেই জেনে নেওয়া যাবে।

অনলাইনে যেভাবে পাওয়া যাবে ফল

শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট (educationboardresults.gov.bd/v2/home.bd) থেকে ফল জানা যাবে। ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম ‘HSC/Alim/Equivalent’ নির্বাচন করতে হবে।

পরীক্ষার বছর (২০২৬), নিজ বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে ইনপুট দিয়ে সাবমিট করলেই কাঙ্ক্ষিত ফল দেখা যাবে। ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোডের সুবিধাও থাকবে।

প্রতিষ্ঠানের জন্য ফল ডাউনলোড প্রক্রিয়া

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এক ক্লিকেই পুরো প্রতিষ্ঠানের ফল সংগ্রহ ও ডাউনলোড করতে পারবে।

এসএমএসের মাধ্যমে ফল জানার উপায়

যেকোনো মোবাইল অপারেটর থেকে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে।

এ ক্ষেত্রে মেসেজে লিখতে হবে- HSC স্পেস বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর স্পেস রোল নম্বর স্পেস 2026। ঢাকা বোর্ডের শিক্ষার্থী হলে এবং তার রোল ১২৩৪৫৬ হলে লিখতে হবে— HSC DHA 123456 2026। বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জিপিএসহ ফল জানিয়ে দেওয়া হবে।

এ বছর দেশের সব কটি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল এবং ৮ আগস্ট শেষ হয়।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝