গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কারখানার কার্টন ও সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এফপি/অ