Dhaka, Thursday | 22 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 22 October 2026 | English
শিরোনাম:

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও ক্ষমতায়নে পীরগাছায় অ্যাডভোকেসি কর্মশালা

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:২২ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের পীরগাছায় নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গসমতা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ৯টায় পীরগাছা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে ‘হার কণ্ঠ, আমাদের ভবিষ্যৎ: লিঙ্গসমতা ও নারী ক্ষমতায়নে যুব-নেতৃত্বাধীন পদক্ষেপ’ শীর্ষক কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের (CAP) আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়িদ ইমরুল মোজাক্কিন। এতে সভাপতিত্ব করেন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান রাব্বি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাজেদুল ইসলাম মাজেদ।

জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্রকল্পটি পীরগাছা উপজেলায় বাস্তবায়ন করছে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন।

কর্মশালায় আরও বক্তব্য দেন উপজেলা এনসিপির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন ও শামীম হোসেন, জাতীয় যুব শক্তির রংপুর জেলা আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক, প্রেসক্লাব পীরগাছার সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুইটি আক্তার, পরিবার পরিকল্পনা মাঠকর্মী একরামুল হক, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শিউলি আক্তার রুলি, উজ্জীবন যুব ও ক্রীড়া সংগঠনের সভাপতি আব্দুল কাদের, অন্নদানগর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, বিন্দু রক্তদান ও সমাজসেবা সংগঠনের সভাপতি ওমর ফারুক এবং সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার জাহিদ হাসান রুমেল।

আলোচনায় বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, লিঙ্গভিত্তিক বৈষম্য, নারীর অধিকার ও সামাজিক -অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি চরাঞ্চলের নারীদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ গুরুত্ব পায়।

বক্তারা এসব সমস্যা মোকাবিলা এবং নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, গণমাধ্যম ও যুবসমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।


এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝