‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’-এর জন্য যোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার মনোনয়ন প্রস্তাব পাঠাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়ন পাঠাতে হবে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
সরকার নির্ধারিত ১৩টি ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়া হয়। ক্ষেত্রগুলো হলো—স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার নির্ধারিত অন্য কোনো ক্ষেত্র।
চিঠিতে বলা হয়েছে, স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (
www.cabinet.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণ করে নির্ধারিত ছকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে।
সংশ্লিষ্ট কাগজপত্রসহ মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট আগামী ১ নভেম্বরের মধ্যে সমন্বয় শাখায় জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবের হার্ডকপির পাশাপাশি সফটকপিও পাঠাতে হবে।
সফটকপি Nikosh ফন্টে ই-মেইল (
[email protected]) অথবা ডি-নথির মাধ্যমে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এফপি/র