Dhaka, Monday | 28 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 28 September 2026 | English
শিরোনাম:

রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম  (ভিজিটর : ৩৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের কাউনিয়ায় দেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা ও সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান তারা।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝