Dhaka, Monday | 28 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 28 September 2026 | English
শিরোনাম:

টঙ্গীতে বিশ্ব জলাতঙ্ক দিবসে সচেতনতামূলক র‍্যালি

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) র‍্যালিতে নেতৃত্ব দেন হাসপাতালের পরিচালক ডা. আফজালুর রহমান ও সহকারী পরিচালক ডা. ফারহানা আক্তার। হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), যুবদল নেতা সানজিত আহমেদ মিথুনসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ সময় চিকিৎসকরা বলেন, জলাতঙ্ক প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা এবং সময়মতো প্রতিষেধক টিকা গ্রহণের মাধ্যমে এটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। জলাতঙ্কমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝