গাজীপুরের টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ মাজেদা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে স্থানীয় গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাজেদা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ধরাভাঙ্গা এলাকার মৃত ইদ্রিস মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ি এলাকায় চন্দ্রিমা হাউজিং এর ৫ম তলা থেকে আসামি মাজেদাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/স