Dhaka, Monday | 28 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 28 September 2026 | English
শিরোনাম:

খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম আপডেট: ২৮.০৯.২০২৬ ৬:২৮ পিএম  (ভিজিটর : ৫৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

এবারের দিবসটির প্রতিপাদ্য—‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনগণের সঠিক তথ্য পাওয়ার ও দেওয়ার অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ সহজ হলেও মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ম্যালইনফরমেশনের কারণে সমাজ ও রাষ্ট্রে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে।

তিনি বলেন, ডিজিটাল তথ্য বিভ্রাট রোধে নাগরিকদের তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট-চেক করার প্রবণতা বাড়াতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা তৈরি করতে হবে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সঠিক তথ্য গ্রহণ এবং গুজব প্রতিরোধে সম্মিলিত সচেতনতার বিকল্প নেই।

সঠিক তথ্য প্রচারের জন্য সরকারি দপ্তরগুলোর নিজ নিজ ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা প্রমুখ বক্তব্য দেন। তথ্য অধিকার বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. আব্দুল্লাহ-আল মামুন। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মণ্ডল।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, দিবসটি উপলক্ষে খুলনা সার্কিট হাউস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝