বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।
কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৭ জন এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, কাতার, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে একজন করে মোট ২২ জন কর্মকর্তা অংশ নেন।
কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মৈত্রেয়ী যশ তঞ্চঙ্গ্যাকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ ও সার্টিফিকেট দেওয়া হয়।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং কাতার, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা দূতাবাসের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।