Dhaka, Tuesday | 29 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 29 September 2026 | English
শিরোনাম:

নিখোঁজদের খুঁজে পেতে ওয়ালটন প্লাজায় ‘মিসিং পারসন ব্রডকাস্ট’

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম  (ভিজিটর : ৯)
ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের মধ্যে এমওইউ স্বাক্ষর। ছবি: ওয়ালটন

ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের মধ্যে এমওইউ স্বাক্ষর। ছবি: ওয়ালটন

নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে পেতে ‘মুন অ্যালার্ট’-এর সঙ্গে যৌথভাবে ‘মিসিং পারসন ব্রডকাস্ট’ উদ্যোগ চালু করেছে ওয়ালটন প্লাজা। এ উদ্যোগের আওতায় দেশজুড়ে ৭০০টির বেশি ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে যাচাই করা নিখোঁজ ব্যক্তিদের ছবি ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রচার করা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান এবং মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান জিরো মিসিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদাত রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


দেশজুড়ে সব ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে নিখোঁজ ব্যক্তিদের ছবি ও তথ্য প্রচার করা হবে।

দেশজুড়ে সব ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে নিখোঁজ ব্যক্তিদের ছবি ও তথ্য প্রচার করা হবে।



অনুষ্ঠানে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ক্রিয়েটিভ পার্টনার পিপি-ফাইভের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান বলেন, পণ্য বিক্রি ও সেবাদানের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও ওয়ালটন প্লাজা কাজ করছে। সেই দায়বদ্ধতা থেকেই নিখোঁজ ব্যক্তিদের তথ্য দ্রুত ও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সাধারণ মানুষ নিকটস্থ ওয়ালটন প্লাজায় গিয়ে সর্বশেষ নিখোঁজ ব্যক্তিদের তথ্য দেখতে পারবেন। পাশাপাশি মুন অ্যালার্টের হেল্পলাইন ১৩২১৯ ও ওয়েব পোর্টালের মাধ্যমে নিখোঁজ ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা এবং আগের রিপোর্টের তথ্য অনুসরণ করা যাবে।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, দেশজুড়ে ওয়ালটন প্লাজাগুলোতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এসব প্লাজার টিভি স্ক্রিনকে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে কাজে লাগানো সামাজিক দায়বদ্ধতার অংশ। উদ্যোগটি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে পেতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বলেন, যাচাই করা তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। ওয়ালটন প্লাজার দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে এমন অনেক জায়গায় তথ্য পৌঁছানো সম্ভব হবে, যেখানে মুন অ্যালার্টের এককভাবে পৌঁছানো কঠিন।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝