Dhaka, Thursday | 12 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 November 2026 | English
শিরোনাম:

পাইকগাছায় তিন মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:০০ পিএম  (ভিজিটর : ৪৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীতে তিন মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সৌদি কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার আপ্রাণ চেষ্টা করছে। অর্থাভাবে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আগামী তিন মাস এ ক্যাম্পের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও বয়স্ক ব্যক্তিরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ পাওয়ার সুযোগ পাবেন। সমাজ ও দেশের উন্নয়নে সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি। তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। তিনি ক্যাম্পের কার্যক্রম সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, তুষার কান্তি মণ্ডল, সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলা দলের সভাপতি লক্ষ্মী রাণী গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি চিকিৎসা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি গড়ইখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে এবং রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝