Dhaka, Wednesday | 11 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 11 November 2026 | English
শিরোনাম:

সরাইলে পাঁচ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ, নানা গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম  (ভিজিটর : ৭৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে গেদু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গেদু মিয়া সরাইল উপজেলার বেড়তলা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর শিশুটির নানি বেড়াতে নেওয়ার কথা বলে তাকে বেড়তলা এলাকায় তাঁদের বাড়িতে নিয়ে যান। পরদিন শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। পরে শিশুটিকে বাড়িতে ফিরিয়ে আনার পর তার শরীরে অস্বাভাবিক লক্ষণ দেখতে পান স্বজনেরা। এ অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়ার একটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শিশুটির মায়ের অভিযোগ, ১৭ অক্টোবর রাত থেকে ১৮ অক্টোবর সকাল ১০টার মধ্যে কোনো একসময় তাঁর বাবা গেদু মিয়া শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর থেকে পলাতক আসামিকে গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালায় এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি গেদু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝