Dhaka, Wednesday | 11 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 11 November 2026 | English
শিরোনাম:

গাজীপুরের উড়াল সড়কে একসঙ্গে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী ও সন্তান

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম  (ভিজিটর : ২৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কোনাবাড়ী থেকে একই পরিবারের তিনজন একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝