Dhaka, Wednesday | 11 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 11 November 2026 | English
শিরোনাম:

কসবায় ১০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ১

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:২২ পিএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. রুবেল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রুবেল কসবা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কুটি-চৌমুহনী এলাকায় কাজী পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়।

পরে তাঁর কাছ থেকে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রোবক্স প্রাইভেটকার জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মো. মনির হোসেন ওরফে কালা মনিরকেও মামলার আসামি করা হয়েছে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম মামলাটির বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝