Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

মনসুর আলী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম  (ভিজিটর : ২৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুড়িগ্রাম পৌরসভার পৌর টাউন হলের কেয়ারটেকার মনসুর আলী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অভিযুক্ত মো. শাহনেওয়াজ সানির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম পৌরসভা কর্মচারী সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন পৌর কর্মচারী সংসদের সভাপতি আখতারুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহসভাপতি আলী রেজা হিরন, যুগ্ম সম্পাদক নুরনবী আহমেদ রানা ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মনসুর আলী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে বিকেলে কুড়িগ্রাম পৌর টাউন হলে দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে নিহত হন মনসুর আলী (৬০)। তিনি পৌরসভার দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি পৌর টাউন হলের নিরাপত্তাপ্রহরীর দায়িত্বও পালন করতেন।

এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫)। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝