Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-ফোন ছিনতাই গ্রেপ্তার ২

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:১৩ পিএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে পথরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি ও রক্তাক্ত জখম করে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার দুপুরে এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তাঁর দুই সহযোগী ও একজন ভ্যানচালককে নিয়ে ভ্যানে করে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে রওনা হন। পথে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের 'চকের ব্রিজ' নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী তাঁদের পথরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখায় এবং তাঁদের রক্তাক্ত জখম করে। পরে তাঁদের কাছে থাকা নগদ ৪৫ হাজার ৮০০ টাকা ও প্রায় ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় একটি মামলা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) এবং এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম ওরফে সজীব কাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে ইপিজেড মোড় এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের সংশ্লিষ্ট রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝