Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম  (ভিজিটর : ৬৩)

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অবরোধের দৃশ্য ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক শ মানুষ বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে টোলপ্লাজার কার্যক্রম প্রায় এক ঘণ্টা বন্ধ থাকতে দেখা গেছে।

এদিকে অবরোধ চলাকালে ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে সেতুর দুই পাশে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, গতকাল রাতের ঘটনায় এখনো কাও কে গ্রেফতার করা হয়নি। ধারণা করছি প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তাদের কর্মসূচিকে ঘিরে আমাদের অভিযান অব্যাহত হয়েছে। তবে গতকালের ঘটনায় কতটি গাড়ি ভাঙচুর কথা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝