বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী আয়োজিত ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’ শেষ হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বানৌজা ঢাকায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনাল খেলায় বাংলাদেশ নৌবাহিনী দল ৪৩-৪০ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কমান্ডার ঢাকা নৌ-অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর।
এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় এবং সামরিক ও বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে বানৌজা ঢাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল।
এফপি/মিব