Dhaka, Thursday | 5 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 5 November 2026 | English
শিরোনাম:

বিল নিয়ে বিতণ্ডা, মধ্যরাতে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২:২৯ পিএম  (ভিজিটর : ২৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার বিলে ছাড় চাওয়াকে কেন্দ্র করে রোগীর স্বজনের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় জিনিসপত্র লুটপাটেরও অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে। আর গতকাল বুধবার হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, মঙ্গলবার রাতে ঠোঁটে আঘাত নিয়ে এক রোগী হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। চিকিৎসার বিল হয় তিন হাজার টাকা। স্বজনরা বিল কমানোর অনুরোধ জানালে এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্ক বাধে। এক পর্যায়ে রোগী বিল পরিশোধ করে হাসপাতাল ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর কয়েকজন যুবক এসে হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়।

হাসপাতালটির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনি বলেন, ‘হামলায় হাসপাতালের আনুমানিক ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ‘ হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।’ 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝